1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
মধ্যনগরে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক সত্যের দর্পণ মধ্যনগরে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

মধ্যনগরে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

আতাউর রহমান
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩৫ Time View
মধ্যনগরে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

মধ্যনগরে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি- সুনামগঞ্জের মধ্যনগরে বেকু(এক্সেভেটর) দিয়ে সরকারি ভূমি হতে মাটি কেটে অবৈধভাবে ব্যক্তিগত কাজে ব্যবহারের দায়ে চার ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের গলহা গ্রামের শ্মশানের পূর্বপাশ এলাকায় এ আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা । দণ্ডপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ জেলার দুবাউরা উপজেলার আব্দুল হাদীর ছেলে ইমামুল(২৪),একই গ্রামের তৈয়ব আলীর ছেলে মামুন(২৪),টাংগাইলের ভুয়াপুরের আব্দুল হাকিমের ছেলে মাহমুদ আলী (২২),কলমাকান্দা উপজেলার গুজাগুলিয়া গ্রামের সাইদুল মিয়ার ছেলে শান্ত মিয়া(২১) ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা যায়,সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সংশ্লিষ্ট ৪ জনকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তগণ তৎক্ষণাৎ অর্থদণ্ড পরিশোধ করলে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে।এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি বেকু ও তিনটি লরি জব্দ করা হয়েছে। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন,সরকারি জমি হতে মাটি নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি বেকু ও তিনটি লরি জব্দ করা হয়েছে।এসময় কাজের সাথে সংশ্লিষ্ট চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD