1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
মধ্যনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন - দৈনিক সত্যের দর্পণ মধ্যনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

মধ্যনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫২৯ Time View
মধ্যনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

মধ্যনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির মধ্যনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতাস রায়কে সভাপতি, বাকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিমুল এহসানকে সাধারণ সম্পাদক ও খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্রাট মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জের পৌর বিপনীর একটি ব্যবসা প্রতিষ্ঠানে জেলা শাখার সভাপতি মোহাম্মদ হারুন রশিদ ও সাধারণ সম্পাদক প্রণব দাসের যৌথ স্বাক্ষরে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।মধ্যনগর উপজেলার সহকারী শিক্ষক সমিতির কমিটি অনুমোদন দেওয়ায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা শাখার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সুনামগঞ্জ জেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব দাস জানান,সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মধ্যনগর উপজেলার সহকারী শিক্ষক সমিতির অনুমোদন দেওয়া হয়েছে।আশা করি এ কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সহকারী শিক্ষকদের কল্যাণে এ কমিটির নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবে।

মধ্যনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD