1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
মধ্যনগরে ফাঁসিতে ঝুলে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা - দৈনিক সত্যের দর্পণ মধ্যনগরে ফাঁসিতে ঝুলে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

মধ্যনগরে ফাঁসিতে ঝুলে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

আতাউর রহমান
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬০ Time View

মধ্যনগরে ফাঁসিতে ঝুলে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধি-
সুনামগঞ্জের মধ্যনগরে ফাঁসিতে ঝুলে এক মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।মৃত যুবক উপজেলার সদর ইউনিয়নের কলুমা গ্রামের রঞ্জিত চন্দ্র সরকারের ছেলে উৎপল চন্দ্র সরকার(২৫)।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়,শনিবার দিবাগত রাতে খাবার শেষে পাশের বাড়িতে কীর্তন দেখতে যায় উৎপল চন্দ্র সরকার। কীর্তন দেখে রাত সাড়ে ১১ টার দিকে বাড়িতে ফিরে আসে।ঘরে ফেরার কিছুক্ষণ পরেই স্ত্রীকে প্রস্রাবের কথা বলে ঘর থেকে বের হন তিনি।ঘরে ফিরে আসতে দেরি হওয়ায় পরিবারের লোকজন সারারাত খোঁজাখুজি করেও তাকে পায়নি।রবিবার ভোর সাড়ে ৫টার দিকে কলুমা নদীর দক্ষিন পাড়ে হিজল গাছের ডালের মধ্যে রশি দ্বারা গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃত দেখতে পান পরিবারের লোকজন।পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তি মানুষিক ভারসাম্যহীন ছিলেন।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান,লোকটি মানুষ ভারসাম্যহীন হওয়ায় এবং এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD