1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
রংপুর -৪ আসনে চতুর্থ বারের মতো বিজয়ী টিপু মুনশি - দৈনিক সত্যের দর্পণ রংপুর -৪ আসনে চতুর্থ বারের মতো বিজয়ী টিপু মুনশি - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

রংপুর -৪ আসনে চতুর্থ বারের মতো বিজয়ী টিপু মুনশি

আব্দুল্লাহ আনন্দ
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬১ Time View
রংপুর -৪ আসনে চতুর্থ বারের মতো বিজয়ী টিপু মুনশি

রংপুর -৪ আসনে চতুর্থ বারের মতো বিজয়ী টিপু মুনশি

কাউনিয়া (রংপুর প্রতিনিধি) – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২ রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী বানিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন। এবারে তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৬২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ৪১ হাজার ৬৭১ ভোট। এছাড়া বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম পাটোয়ারী পেয়েছেন ১ হাজার ১৯৫ ভোট। এরমধ্যে কাউনিয়া উপজেলায় ৭৩টি কেন্দ্রে নৌকা ৪৬ হাজার ৬৩৯, লাঙ্গল ১৫ হাজার ৫৫৬ ও ডাব প্রতীকে ৪৫৩ ভোট এবং পীরগাছা উপজেলার ৯০টি কেন্দ্রে নৌকা ৭৪ হাজার ৯৮৩, লাঙ্গল ২৬ হাজার ১১৫ ও ডাব মার্কায় ৭৪২ ভোট পেয়েছেন। পীরগাছা-কাউনিয়া সংসদীয় আসনে একযোগে রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। দু-একটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া দিনব্যাপী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। পরে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে ভোট গণনা করা হয়। উপজেলা কন্ট্রোল রুম থেকে প্রতিটি কেন্দ্রের ফলাফল পৃথকভাবে ঘোষণা করেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এবারে ৭৯ হাজার ৯৫১ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। এ নিয়ে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হলেনবাণিজ্য মন্ত্রীটিপু মুনশি। এ আসনে ভোটার সংখ্যা কাউনিয়া উপজেলায় ২ লাখ ১ হাজার ৩৪ জন এবং রংপুর মেট্রোর অংশসহ পীরগাছা উপজেলার ২ লাখ ৭৭ হাজার ৩৪৯ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD