1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
সাহায্যের ডাকপিয়ন সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প - দৈনিক সত্যের দর্পণ সাহায্যের ডাকপিয়ন সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

সাহায্যের ডাকপিয়ন সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আতাউর রহমান
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৭৫৯ Time View
সাহায্যের ডাকপিয়ন সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাহায্যের ডাকপিয়ন সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি সুনামগঞ্জের মধ্যনগরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা ও ঔষধ দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার চামরদানী ইউনিয়নের বলরামপুর, আলীহারপুর,রসুলপুর, টেপিরকোনা ও দৌলতপুর এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।আশীষ তালুকদার,ফোরকান চৌধুরী ও মেহেদী হাসানের ডাকে সাড়া দিয়ে বন্যার্তদের মধ্যে এই ক্যাম্পের আয়োজন করে সাহায্যের ডাকপিয়ন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ টিম চিকিৎসাসেবা প্রদান করেন।

সাহায্যের ডাকপিয়ন সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

এছাড়াও ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে প্রেসার ও ওজন পরিমাপ করা এবং বন্যা পরবর্তী সময়ে প্রয়োজনীয় ঔষধ ( খাবার স্যালাইন,প্যাড,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন রোগের ঔষধ) বিনামুল্যে বিতরণ করা হয়। চিকিৎসাসেবা নিতে আসা আজম খাঁ (৮৫)নামে এক ব্যক্তি বলেন, ‘কয়েক দিন থেকে সর্দি-জ্বরে ভুগছি। খবর পেয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছি। গরিব মানুষ, ভালো ডাক্তার দেখাতে পারি না। বাইরে ৫০০ থেকে ১০০০ টাকা লাগে। এখানে ফ্রিতে বড় ডাক্তার দেখানোসহ প্রয়োজনীয় ঔষধ পেয়ে অনেক উপকৃত হলাম। জানতে চাইলে সাহায্যের ডাকপিয়ন সংগঠনের সদস্যরা বলেন,’দেশের যেকোন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে সাহায্যের ডাকপিয়ন ।তারইপরিপ্রেক্ষিতে আজ মধ্যনগরের কয়েকটি গ্রামে বন্যা পরবর্তী জরুরি প্রয়োজনীয় ঔষধসহ বিনামুল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা ভেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’

সাহায্যের ডাকপিয়ন সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD