1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১২৩ Time View
ঝিকরগাছায় অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান উপলক্ষে সারাদেশের ন্যায় যশোরের ঝিকরগাছা উপজেলায় বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) সকালে ঝিকরগাছা উপজেলার নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।

নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, থানার এসআই মো. হুসাইন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এটিও) প্রবীর কাঞ্জিলাল, গোলাম কিবরিয়া, ড. তৌহিদুর রহমান ও নাজমুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হামজা, নাভারন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আসাদুজ্জামান ।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং মা–সমাবেশের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিরা বড় পর্দায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষা ও নৈতিক বিকাশে পরিবার, বিশেষ করে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে সকালে প্রধান অতিথি বিদ্যালয়ে উপস্থিত হলে কাবের শিক্ষার্থীরা তাকে গ্রান্ডইয়েল দিয়ে সম্মান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD