
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি । যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহাছান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসাবেবক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল আমীন মুকুল, সহকারী শিক্ষক সামসুর আলম, মোঃ শাহিনুজ্জামান শান্তি, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর বাংলাদেশ গড়তে তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, লেখাপড়া শিখে কেবলমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই চলবে না। দেশ এবং জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।