1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নির সাথে ঝিকরগাছায় দপ্তর প্রধানদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত  - দৈনিক সত্যের দর্পণ সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নির সাথে ঝিকরগাছায় দপ্তর প্রধানদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত  - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নির সাথে ঝিকরগাছায় দপ্তর প্রধানদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত 

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৩১ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।। সংরক্ষিত নারী (৩১৪) আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নির সাথে ঝিকরগাছা উপজেলার সকল দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (০৭ মে) দুপুর আড়াইটায় ঝিকরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ইউএনও সাফফাত আরা সাঈদ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী (৩১৪) আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নি।

বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, প্রানী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, দপ্তর সম্পাদক আল জিহাদি বাবলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোলসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ, গণমাধ্যম কর্মীবৃন্দ। মতবিনিময় সভার পূর্বে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নিকে ফুলদিয়ে বরণ করে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD