1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভাগ্নীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ঝিকরগাছায় মামাকে কুপিয়ে হত্যা - দৈনিক সত্যের দর্পণ ভাগ্নীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ঝিকরগাছায় মামাকে কুপিয়ে হত্যা - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভাগ্নীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ঝিকরগাছায় মামাকে কুপিয়ে হত্যা

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৮ Time View
ভাগ্নীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ঝিকরগাছায় মামাকে কুপিয়ে হত্যা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ভাগ্নীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যশোরের ঝিকরগাছায় মামাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ৮ জুন (সোমবার) রাত ৯টার দিকে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামে।

নিহত ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।স্বজনদের অভিযোগ, ভাগ্নীকে ইভটিজিং করেছিল একদল যুবক। এর প্রতিবাদ করায় তাদের সঙ্গে শত্রুতা সৃষ্টি হয়। সেই সূত্র ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করা হয়। এতে রবিউল (৪০), হোসাইন (২৫), রাকিব (২০), মেহেদী (২২) ও রাব্বি (১৮) নেতৃত্ব দেয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তারা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে ইমামুল হোসেনকে গুরুতর জখম করে। স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ জানান, তার ডান পাশের পিঠে গুরুতর আঘাতের কারণে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাইদ রাত ১১টা ১২ মিনিটে জানান, তিনি ঘটনাস্থলের পথে রয়েছেন।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD