1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কাউনিয়ায় রাসুলপুর মোজাহারীয়া মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবীতে মানববন্ধন কাউনিয়া - দৈনিক সত্যের দর্পণ কাউনিয়ায় রাসুলপুর মোজাহারীয়া মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবীতে মানববন্ধন কাউনিয়া - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কাউনিয়ায় রাসুলপুর মোজাহারীয়া মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবীতে মানববন্ধন কাউনিয়া

আব্দুল্লাহ আনন্দ
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৭৪০ Time View
কাউনিয়ায় রাসুলপুর মোজাহারীয়া মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবীতে মানববন্ধন কাউনিয়া

কাউনিয়ায় রাসুলপুর মোজাহারীয়া মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবীতে মানববন্ধন কাউনিয়া

রংপুর প্রতিনিধি-  রংপুরের কাউনিয়ায় রাসুলপুর মোজাহারীয়া দাখিল মাদ্রাসায় অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসার সুপার শামছুল ইসলাম সরকারের পদত্যাগ ও কমিটির সাবেক সভাপতির গ্রেফতারসহ চারদফা দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীর ব্যানারে মাদ্রাসা প্রাঙ্গণের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে একত্বতা জানিয়ে বক্তব্য দেন- কূর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ। বক্তব্য রাখেন- মাদরাসা কমিটির সাবেক অভিভাবক সদস্য রুহুল আমীন, স্থানীয় বাসিন্দা আফছার আলী, কাওসার আলম, বয়জার রহমান, আব্বাস আলী, আব্দুল কাদের, আইয়ুব আলী, ভরসা মিয়া প্রমুখ। বক্তারা বলেন, স্বৈরাচারী শাসক আওয়ামীলীগ নেতা আবুল কাশেম ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার পর থেকে মাদ্রাসার সুপার ও কমিটির সভাপতি অনিয়ম, দুর্নীতি ও অবৈধ নিয়োগ বাণিজ্য করে আসছে। দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদ করলে ওই আওয়ামীলীগ নেতা দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকাবাসীকে হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। মাদরাসা সুপারের সহযোগিতায় দলীয় প্রভাব খাটিয়ে সহকারি শিক্ষক আলমগীর হোসেন ও তার স্বীয় মেয়ে ল্যাব অপারেটর জিনাত মেহেরা এবং ল্যাব সহকারি মনিরুল ইসলাম মিঠু ঠিকভাবে মাদ্রাসায় না এসেও বেতন-ভাতা গ্রহণ করছে। এছাড়াও কমিটির সভাপতি ও সুপার যোগসাজসে মাদরাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছে। এরআগে গত বৃহস্পতিবার এক মানববন্ধনে ২৪ ঘন্টার মধ্যে মাদ্রাসার সুপারসহ বাণিজ্যের মাধ্যমে অবৈধ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদত্যাগ এবং দলীয় প্রভাব খাটিয়ে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করায় সাবেক সভাপতিকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা। সেই দাবী বাস্তবায়ন না হওয়ায় অভিভাবক-এলাকাবাসীরা রোববার থেকে লাগাতার মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালনের ঘোষনা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD