
চায়ের দোকানে ট্রাক ঢুকে মুক্তিযোদ্ধা নিহত,আহত ৫
রওশন আলম,পাবনা জেলা প্রতিনিধি- পাবনার সাঁথিয়া উপজেলায় রোববার বেলা সাড়ে ১১ টায় একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় আকসেদ আলী মন্ডল (৮৩) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার নাগডেমরা ইউনিয়নের বড় পাথাইলহাট গ্রামের মৃত নওশের আলী মন্ডলের ছেলে।ও আরো ৫ জন আহত হয়েছে।