
ঝিকরগাছায়বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।”প্লাস্টিক দূষণ নয়, বন্ধ করার এখনি সময়” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিকরগাছায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি। এসময় বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা শাখার কমিশনার ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার কামরুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি অফিসার অহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, বিআরডিবি অফিসার মাহমুদুল হাসান, প্রজীপ কর্মকর্তা আনিছুর রহমান, ভারপ্রাপ্ত মৎস্য অফিসার নান্নু রেজা, আনসার ভিডিপি অফিসার আব্দুল খালেকঝিকরগাছা, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, দপ্তর সম্পাদক আল জিহাদি বাবলু ঝিকরগাছাপ্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টি সাধারণ সম্পাদক শাহাজাহান আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি সকল দপ্তরের প্রতিনিধি। পরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের নেতৃত্বে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা বাওড়ে এবং শিমুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে ৬শতাধিক নারকেল ও তালের চারা রোপনের উদ্বোধন করা হয়। একইদিন দুপুরে শিমুলিয়া বাওড়ে (কুটিরখাল স্কুল সংলগ্ন স্থানেঝিকরগাছাউপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে চারা মাছ অবমুক্ত করেন করা হয়।