
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছায় অবৈধ ভাবে বালুমাটি কাটার অপরাধে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালীসরকার ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। তিনি গোপন সূত্রে সংবাদ পেয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর দক্ষিণ পাড়ায়, অবৈধভাবে মাটিকাটার অভিযোগে উত্তর রাজাপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে গোলাম রসুলকে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।এসসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের চৌকশ টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন বলে জানাগেছে।