
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছায় দেশসেরা স্বেচ্ছাসেবী যুবসংগঠন জাগরণী সংসদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৯ মার্চ) শনিবার আসর বাদপা রবাজারস্থ জাগরণী আওয়ার স্কুল প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মো. মনজুর আলম নিশান, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু, কেএম শফিউল আযম রুমি, ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদককাজী আব্দুস সাত্তার, নৌবাহিনীর কমোডোর তৌফিক আলম টোকন, জাগরণী আওয়ার স্কুলের অধ্যক্ষ আজিজুল হক, সংসদের সাবেক সভাপতি মাহবুব সরকার, আহবায়ক মুনিরুল আলম মিশর, ঝিকরগাছাপ্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ সংবাদ কর্মী ও সংসদের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি ইব্রাহিম খলিল। এসময়ে সংসদের সাবেক সাধারণ সম্পাদক মরহুমআনোয়ারুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করা হয়।