1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪১৫ Time View

ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি- পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের (এসইডিপির) উদ্যোগে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (২৮ জুলাই)  সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ-২) মোঃ নওশের আলী।

বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা সহকারী অধ্যাপক গৌতম কুমার রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ। বক্তব্য রাখেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার কামরুজ্জামান,  ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ধানপোতা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ঝিকরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ খাইরুল ইসলাম, আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাছান উদ্দিন, অভিভাবক মোঃ শওকত আলী, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী এশা খাতুন ও মোঃ আবু সাঈদ প্রমুখ। পরে অতিথিদের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, সার্টিফিকেট ও ফুলদিয়ে  বরণ করে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD