
ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারার ফুডল্যান্ড ক্যাফেতে ইলেক্ট্রিশিয়ান ও এমইপি (MEP) পরিবেশকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিতকরণ, আধুনিক ও মানসম্মত বৈদ্যুতিক পণ্যের ব্যবহার এবং ইলেকট্রিশিয়ানদের দক্ষতা উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করতে দক্ষ ও সচেতন ইলেকট্রিশিয়ানদের বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের ডিএসএম মো. সাইমন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএসএম মো. মিজানুর রহমান এবং ভেড়ামারা পল্লী বিদ্যুৎ সমিতির ইঞ্জিনিয়ার এস কে শান্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার মো. নাহিদ আলি ও মো. বোরহান উদ্দীন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভেড়ামারা এমইপি পরিবেশক মো. হায়াতুল ইসলাম। তাঁর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
শেষে অংশগ্রহণকারীদের মধ্যে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার বিতরণ ও সৌজন্য উপহার প্রদান করা হয়।