1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ১৪১০ পিচ ইয়াবা উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ১৪১০ পিচ ইয়াবা উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ১৪১০ পিচ ইয়াবা উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৫২ Time View

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ১৪১০ পিচ ইয়াবা উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ধর্ষণ, ছিনতাইকারী ও অপহরণ’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ বিকেল ৪-টা ৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন তাতারপুর গ্রামস্থ নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়েছে। অপারেশন চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) ইয়াবা-১৪১০ পিচ, (খ) মোবাইল-০১টি, (গ) সীমকার্ড- ০২টি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ বেল্লাল পাঠান (৪২), পিতা- আবু তাহের, সাং- কানুজগাড়ী, থানা- চারঘাট, জেলা- রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ২-নং শলুয়া ইউনিয়নস্থ তাতারপুর আক্কাসের মোড়স্থ জনৈক আবুল হোসেন এর সেলুনের দোকানের সামনে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদব্য বিক্রয় করার জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্তি হইয়া ঘটনাস্থল জনৈক আবুল হোসেন এর সেলুনের দোকানের সামনে পৌঁছামাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি দৌড়ে পলায়ন করার চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হন র‍্যাব। জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হাতে থাকা ০১-টি এনার্জি বাল্বের প্যাকেটের মধে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন অভিযানের অংশ হিসেবে সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ১৪১০ পিচ ইয়াবা’সহ ০১ মাদক ব্যবসায়ী আসামী গ্রেফতারের বিষয়টি আজ শনিবার ০৩ সেপ্টেম্বর, ২০২৩ ইং সন্ধ্যা ০৭ ঘটিকায় সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ১৪১০ পিচ ইয়াবা উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

RUHUL AMIN, DHAKA-09/09/2023

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD