1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
অভিনব কায়দায় পায়ুপথে ৮৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট বহন কালে মূলহোতাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ অভিনব কায়দায় পায়ুপথে ৮৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট বহন কালে মূলহোতাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

অভিনব কায়দায় পায়ুপথে ৮৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট বহন কালে মূলহোতাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৩৪ Time View

অভিনব কায়দায় পায়ুপথে ৮৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট বহন কালে মূলহোতাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ১১টা ১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন দড়ি কাছিকাটা গ্রামস্থ আত্রাই টোলপ্লাজার পূর্বপাশে কোম্পানী অধিনায়ক, মেজর, আশিকুর রহমান এবং কোম্পানী উপ-অধিনায়ক, সহকারি পুলিশ সুপার, মোঃ নুরল হুদা দ্বয়ের নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে কক্সবাজার ও চট্টগ্রাম হইতে আনত ইয়াবা ট্যাবলেট যাত্রীবেশে অভিনব কায়দায় পায়ুপথে বহন কালে যথাক্রমে, (ক) ইয়াবা- ৮৭৫ পিস, (খ) মোবাইল- ০২ টি, (গ) সিমকার্ড- ০৩ টি উদ্ধার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ মোকলেছ আলী (৪০), পিতা- মোঃ রমজান আলী, সাং- নূরনগর খয়ের মিল, থানা- বাঘা, জেলা- রাজশাহী, ২। মোঃ আব্দুস সাত্তার (৫০), পিতা- মৃত শাহামান মন্ডল, সাং- চন্দ্রপুল, থানা- লালপুর, জেলা- নাটোর।

আটককৃত ব্যক্তিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট পরস্পর যোগসাজসে কক্সবাজার ও চট্টগ্রাম এলাকা হতে অবৈধভাবে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলিয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক কারবারি তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর জেলার গুরুদাসপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কতৃক সিপিএসসি, র‍্যাব-৫, নাটোরের চলমান অভিযানে অভিনব কায়দায় পায়ুপথে ৮৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট বহন কালে মূলহোতাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

অভিনব কায়দায় পায়ুপথে ৮৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট বহন কালে মূলহোতাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA-15/09/2023

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD