
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি – (২৩মার্চ )সোমবার সকাল থেকে দিনব্যাপী পুনর্মিলনী এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান মিশ্রি দেয়াড়া কপোতাক্ষ তীরের আম্রকাননে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বন্ধু-বান্ধবীদের এই মিলন মেলায় ‘রূপসী বাংলার কবি’ জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা আবৃত্তি,সঙ্গীত পরিবেশনসহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।
মধ্যাহ্ন প্রীতিভোজ শেষে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন শিল্পী বৃন্দ।
পরে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।