1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১১৪ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।১৩ জুলাই উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ’র সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।পরে একই স্থানে মাসিক সমন্বয় সভা, সামাজিক সম্প্রীতি ও এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, বাল্যবিবাহ নিরোধ, চোরাচালান প্রতিরোধ, বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন,কিশোর গ্যাং প্রতিরোধ,পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অভিভাবক সমাবেশের আয়োজনএবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়

এ সময় বক্তব্য রাখেন ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত এমপি’র প্রতিনিধি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জ্যেষ্ঠ নেতা মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এমপি’র প্রতিনিধি সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নির প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি নজরুল ইসলাম খান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুজ্জামান খান রনি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, ডিজিএম গোলাম কাদির, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম ও বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন, বাংলাদেশ কাজী সমিতি ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি কে এম ইদ্রিস আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শামছুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দুলাল অধিকারী, আনসার-ভিডিপি কর্মকর্তা স্বপ্না পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ এমদাদুল হক ইমদাদ, পেশকার শহিদুল ইসলাম সহ জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকেও উপজেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সভা শেষে উপজেলা নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD