
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। ঐতিহ্যবাহি ঝিকরগাছা বদরউদ্দিন মুসলিম (বিএম) হাইস্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএম হাইস্কুল অভিভাবক ফোরামের আহবায়ক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম, সহকারী শিক্ষক মোঃ বেনজির আহমেদ, মোঃ তহিদুল ইসলাম, মেহেদী হাসান সাকি, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থীতাজিম নাহিয়ান, সেঁজুতি বিশ্বাসসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক মোঃ বাবুল হোসেন ও নিগার সুলতানা। অনুষ্ঠানে ২৫২ জন এসএসসি পরীক্ষার্থীকে ফুল, এসকেল, পেন্সিলবক্স, কলম, পেন্সিল, ফোল্ডারসহ বিভিন্ন পরীক্ষা সামগ্রী দিয়ে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।