1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
নিজ ঘরের ভেতর ঝুলছিলো মা ও মেয়ের মৃতদেহ' উদ্ধার করলো পুলিশ - দৈনিক সত্যের দর্পণ নিজ ঘরের ভেতর ঝুলছিলো মা ও মেয়ের মৃতদেহ' উদ্ধার করলো পুলিশ - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

নিজ ঘরের ভেতর ঝুলছিলো মা ও মেয়ের মৃতদেহ’ উদ্ধার করলো পুলিশ

নাজমুল হক
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮২৫ Time View

নিজ ঘরের ভেতর ঝুলছিলো মা ও মেয়ের মৃতদেহ’ উদ্ধার করলো পুলিশ

নওগাঁ জেলা প্রতিনিধি,

নওগাঁয় মা ও ১০ বছর বয়সি মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মা ও মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এর ঘটনাটি ঘটে শনিবার ১৬ সেপ্টেম্বর দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম (বাঁধপাড়া) গ্রামে।
নিহত মা ও মেয়ে হলেন, ঐ গ্রামের ভ্যান চালক আরিফুল ইসলাম এর স্ত্রী মোসাঃ ছাবিনা আক্তার (২৮) ও মেয়ে মোসাঃ আফরোজা আক্তার (১০)। মা ও মেয়ের ঝুলন্ত মৃতদেহ এর খবর মহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ায় এক নজর দেখার জন্য ঘটনাস্থলে লোকজন ভীড় জমান এবং মা ও মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গ্রাম তথা এলাকা জুড়ে লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। থানা পুলিশ ও স্থানিয় সুত্র জানান, ঐ গ্রামের আরিফুল ইসলাম ভ্যান চালিয়ে সংসার চালিয়ে আসছিলেন।
প্রতি দিনের ন্যায় শনিবার সকালেই ভ্যান নিয়ে বাড়ি থেকে ভাড়া মারার উদ্দ্যশ্যে বের হয়ে যান আরিফুল ইসলাম এবং ভাড়া মারার এক পর্যায়ে খাবারের জন্য আনুঃ সকাল সারে ৮ টার দিকে বাড়িতে গিয়ে ডাক দিয়ে স্ত্রী ও মেয়ের কোন সারা-শব্দ না পেয়ে শয়ন ঘড়ে গিয়ে স্ত্রী ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করায় সাথে সাথে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌছে মা ও মেয়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। মহূর্তের মধ্যেই মা-মেয়ের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লোকজন ভীড় জমান। ঘটনাটি থানা পুলিশ কে জানানোর পরই আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।
মা ও মেয়ের দুটি মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, মা ও মেয়ের মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে জানিয়ে অফিসার ইনচার্জ বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারন যানাযাবে। তারপরও ঘটনাটি উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD