
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী তানোর শাখা আয়োজিত যুব সম্মেলন ২০২৪
ডাঃ আব্দুর হান্নান, রাজশাহী তানোর থেকে- বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী তানোর শাখা আয়োজিত যুব সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়। স্থান প্রাণপুর উচ্চ বিদ্যালয় মাঠ। আয়োজনে বাংলাদেশ জামাতে ইসলামী তানোর উপজেলার শাখা। পাচন্দর ইউনিয়ন এর উদ্যোগে উক্ত যুব সম্মেলনে সভাপতিত্ব করেন পাচন্দর ইউনিয়নের জামাতে ইসলামের আমীর মোহাম্মদ জুয়েল রানা। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান সাবেক এমপি( তানোর গোদাগাড়ী) সিনিয়র নায়েবে আমীর বাংলাদেশ জামাতে ইসলামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধ্যাপক আব্দুল খালেক আমীর রাজশাহী জেলা পশ্চিম। ডঃ ওবায়দুল্লাহ সরকারি সেক্রেটারি রাজশাহী জেলা পশ্চিম। অধ্যাপক জামিল রহমান সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা পশ্চিম। মাওলানা সিরাজুল ইসলাম সভাপতি ওলামা বিভাগ রাজশাহী জেলা পশ্চিম। মাওলানা আলমগীর হোসেন আমির বাংলাদেশ জামাতে ইসলামী তানোর উপজেলা। ডিএম আকাশ সেকেটারি বাংলাদেশ জামাতে ইসলামী তানোর উপজেলা । উক্ত সম্মেলনে পাচন্দর ইউনিয়ন শাখার বাংলাদেশ জামাতে ইসলামীর শহীদি কাফেলা যুব বিভাগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। যার সভাপতি হাফেজ মোঃ হাসিবুল ইসলাম। সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তারুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহরাব আলী। উক্ত যুব সম্মেলনে পাচন্দর ইউনিয়নের জামাতের নেতা কর্মীরা ও বিভিন্ন স্তরের লোক জন উপস্থিত ছিলেন।
