1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘায় ৩২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার' কুখ্যাত মাদক ব্যবাসায়ী সোনা ভানুকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘায় ৩২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার' কুখ্যাত মাদক ব্যবাসায়ী সোনা ভানুকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘায় ৩২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার’ কুখ্যাত মাদক ব্যবাসায়ী সোনা ভানুকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭২৪ Time View
র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘায় ৩২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার' কুখ্যাত মাদক ব্যবাসায়ী সোনা ভানুকে গ্রেফতার

্যাবের অভিযানে রাজশাহীর বাঘায় ৩২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার’ কুখ্যাত মাদক ব্যবাসায়ী সোনা ভানুকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হ্যাকার ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য রবিবার ২৫ আগস্ট ২০২৪ ইং তারিখ ভোর- ০৫.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুড়িয়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে আসামী ১। মোছাঃ সোনা ভানু (২৭), স্বামী- মোঃ শহিদুল ইসলাম, সাং- পাকুড়িয়া, থানা- বাঘা, জেলা- রাজশাহীকে অভিনব কাইদায় লুকানো ফেন্সিডিল’সহ গ্রেফতার করতে সক্ষম হন। আসামীর হেফাজত হতে জব্দকৃত আলামত গুলো হলো- (ক) ফেন্সিডিল- ৩২৮ বোতল, (খ) মোবাইল ফোন- ০১ টি, (গ) সীম কার্ড- ০১ টি, (ঘ) প্লাস্টিকের ড্রাম- ০২টি। ঘটনার বিবরণে প্রকাশ : র্যাব-৫, রাজশাহী, সিপিএসসির একটি অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুড়িয়া গ্রামস্থ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ নিজ বসত বাড়ীতে অবস্থান করছে। পরবর্তীতে গোয়েন্দা দল উক্ত আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং অদ্য ২৫/০৮/২০২৪ ইং তারিখ একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০১ জন আসামিকে আটক করে এবং অপর পলাতক আসামী ২। মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতা- মোঃ নুর জামাল, সাং- পাকুড়িয়া, থানা- বাঘা, জেলা- রাজশাহী কৌশলে বাড়ীর পিছনের দরজা দিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। উক্ত আসামীর স্বীকারোক্তী মোতাবেক বসতবাড়ীর আঙ্গিনায় অভিনব কায়দায় মাটির নীচে প্লাস্টিকের ড্রামে লুকায়িত অবস্থায় ৩২৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীগণ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী ও পলাতক ২নং আসামী সম্পর্কে স্বামী এবং স্ত্রী। তারা পারিবারিক ভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। আসামীদের বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে। এ ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘায় ৩২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার' কুখ্যাত মাদক ব্যবাসায়ী সোনা ভানুকে গ্রেফতার

RUHUL AMIN, DHAKA- 25/08/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD