1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘা থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ০১ অস্ত্র কারবারী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘা থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ০১ অস্ত্র কারবারী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘা থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ০১ অস্ত্র কারবারী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১০৩৬ Time View

র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘা থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ০১ অস্ত্র কারবারী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। র‍্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২০শে মার্চ ২০২৪ তারিখ রাত্রী-২০.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন হেলালপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, বিদেশী পিস্তল- ০১টি, ম্যাগজিন- ০১টি, গুলি- ০২ রাউন্ড উদ্ধার’সহ আসামী মোঃ রতন (৩০), পিতা- মৃত রেকাত, সাং- বালিয়াডাঙ্গা, থানা- চারঘাট, জেলা- রাজশাহী’কে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ঘটনাস্থল রাজশাহী জেলার বাঘা থানাধীন হেলালপুর (মুছার ঈদগাহ) গ্রামস্থ জনৈক মোঃ দোয়েল সাংবাদিক এর বসতবাড়ীর দক্ষিণ দিকে জনৈক মোঃ আঃ সুবহান এর ফসলি জমির দক্ষিণ পার্শ্বে অবস্থিত চারঘাট টু বাঘা গামী পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে। সংবাদটি পাওয়া মাত্রই উক্ত ঘটনাস্থলে পৌছা মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‍্যাবের গোয়েন্দা দল তাকে ঘটনাস্থলেই আটক করে।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী স্বীকার করে যে, তার নিকট অবৈধ অস্ত্র ও গুলি আছে। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে তার পরিহিত ট্রাউজার প্যান্টের সাথে কোমরের সামনের দিকে খাকী ও লাল রংয়ের কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার করে। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে রাজশাহীর বাঘা থেকে ১-টি বিদেশী পিস্তল, ১-টি ম্যাগজিন ও ২-টি তাজা গুলিসহ ০১ অস্ত্র কারবারীকে গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার (২১ মার্চ ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাবের অভিযানে রাজশাহীর বাঘা থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ০১ অস্ত্র কারবারী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA- 21/03/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD