1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
সংগঠনবিরোধী তৎপরতার অভিযোগে নওগাঁর ৩ আইনজীবীকে বহিষ্কার - দৈনিক সত্যের দর্পণ সংগঠনবিরোধী তৎপরতার অভিযোগে নওগাঁর ৩ আইনজীবীকে বহিষ্কার - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

সংগঠনবিরোধী তৎপরতার অভিযোগে নওগাঁর ৩ আইনজীবীকে বহিষ্কার

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩১৯ Time View
সংগঠনবিরোধী তৎপরতার অভিযোগে নওগাঁর ৩ আইনজীবীকে বহিষ্কার

নওগাঁ প্রতিনিধি: সংগঠনবিরোধী তৎপরতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নওগাঁ জেলা ইউনিটের ৩ জন সদস্যকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ৩১ মার্চ ২০২৬ তারিখে পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- অ্যাডভোকেট মো: ইকবাল জামিল চৌধুরী, অ্যাডভোকেট মো: রেজাউল বাসার এবং অ্যাডভোকেট মো: সারওয়ার জাহান। তারা প্রত্যেকেই নওগাঁ জেলা আইনজীবী সমিতির সদস্য।

নওগাঁ জেলা ইউনিটের সদস্য সচিব এম. শাহ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ফোরামের নওগাঁ জেলা বার ইউনিটের সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো সাংগঠনিক কার্যক্রমের সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন উল্লিখিত ব্যক্তিদের সাথে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ রক্ষা না করা হয়।

এই আদেশের অনুলিপি কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক (নয়া পল্টন), জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি এবং নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD