
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। (১৮ এপ্রিল) শনিবার দিনব্যাপী উপজেলা জামায়াতের আয়োজনে এই রুকন শিক্ষা শিবির লাউজানী কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন যশোর- ২ (চৌগাছা – ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় রুকন শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন।
রুকন শিক্ষা শিবির অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মো: আবিদুর রহমান, অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম।
এ সময়রুকন শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান, মাওলানা আনারুল ইসলাম, হাফেজ রেজাউল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির, অফিস সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম।
এ ছাড়া রুকন শিক্ষা শিবিরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমীর ও সেক্রেটারি বৃন্দ ।
অনুষ্ঠানে, কুরআন, হাদীস ও ইসলামী সাহিত্যের পূর্নাঙ্গ বিষয়াবলী ও বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে বক্তব্য রাখেন ।