1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কুড়িগ্রাম রাজারহাটে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত - দৈনিক সত্যের দর্পণ কুড়িগ্রাম রাজারহাটে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কুড়িগ্রাম রাজারহাটে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৩৯ Time View
কুড়িগ্রাম রাজারহাটে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

মোঃ আপেল মিয়া :কুড়িগ্রাম প্রতিনিধি: আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কেক কেটে দিবসটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ, শিশু কনসালটেন্ট ডা. উম্মে কুলসুম বিউটি, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্লাবন সরকার, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. সিদরাতুল মুনতাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মিডওয়াইফ লতা রানী রায়, তীর্থ রাণী, সুইটি আক্তারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

মিডওয়াইফ লতা রানী রায় বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসূতি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় তাদের আন্তরিকতা মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

দিবসটি উপলক্ষে মিডওয়াইফরা মাতৃস্বাস্থ্য সেবার মানোন্নয়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD