
ঝিকরগাছা (যশোর)প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য মোছা: সাবিরা সুলতানা মুন্নি এমপিকে বিপুল সংবর্ধনা দিয়েছেন তাঁর নির্বাচনী এলাকার যশোর -২চৌগাছা-ঝিকরগাছা) আসনের সর্বস্তরের দলীয় নেতাকর্মী। যশোর বিমানবন্দরে তাঁকে দেয়া ফুলেল সংবর্ধনায় আপ্লুত হয়ে নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে নির্বাচনে দেয়া অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
বুধবার (০৬মে) সকাল সোয়া ১০টায় তিনি ঢাকা থেকে যশোর বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে নেতাকর্মীরা মটরশোভাযাত্রা সহকারে যশোর বিমানবন্দরে পৌঁছান। সেখানে অপেক্ষমান বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছায়সিক্ত করেন।
এমপি সাবিরা সুলতানা মুন্নি নেতাকর্মীদের সাথে নিয়ে বেলা ১১টায় যশোর কারবালা কবরস্থানে চিরনিদ্রায় সায়িত প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত,ফাতেহা পাঠ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সময় তিনি ঝিকরগাছায় ফিরে উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও তাঁর স্বামী শহীদ নাজমুল ইসলামের কবর জিয়ারতে অংশগ্রহণ করেন। তারপরতিনি সাবেক ছাত্রনেতা শহীদ ওলিয়ার রহমান,প্রয়াত বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আব্দুস সামাদ বড় সাহেবের কবর জিয়ারত,ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এসময় উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে চৌগাছা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার,পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল,ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম,পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্ননবী মুরাদ,দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ,যুব বিষয়ক সম্পাদক ও শহীদ নাজমুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম,হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান,বাঁকড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জামির হোসেন,নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান,মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন,সাধারণ সম্পাদক আবদার হোসেন,পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কাকন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন কল্লোল,চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুবক্কার প্রমুখ উপস্থিত ছিলেন।