1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কাউনিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে স্মারক লিপি প্রদান - দৈনিক সত্যের দর্পণ কাউনিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে স্মারক লিপি প্রদান - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কাউনিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে স্মারক লিপি প্রদান

আব্দুল্লাহ আনন্দ
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৬৯০ Time View
কাউনিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে স্মারক লিপি প্রদান

কাউনিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে স্মারক লিপি প্রদান

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি- সারাদেশের ন্যায় কাউনিয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে। স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এ্যাসোসিসেশন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও কাউনিয়ার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, হারাগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহমেদ, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম। এছাড়াও ৬ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য, ইউপি সদস্য গণ উপস্থিত ছিলেন। স্মারক লিপি প্রদান কালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ বলেন আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি জেলা পরিষদ,উপজেলা পরিষদ ও পৌর সভার মত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করা হতে পারে। বৈষম্য বিরোধী অন্তর্বতী কালীন সরকারের বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথি হিসেবে ইউনিয়ন পরিষদ ভূমিকা রাখতে বদ্ধ পরিকর। আমরা ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ নাগরিকত্ব, চারিত্রিক সনদ, ওয়ারিস সনদ,আয়ের সনদ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী সহ সরকারের নানা উন্নয়ন কর্মসূচী ও গ্রাম আদালত পরিচালনা করে থাকে। এ কারণে আমরা জনপ্রতিনিধি অপসারণ না করার দাবী জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD