ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা-য় অসহায়, দুস্থ, এতিম শিশু ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান শিশু তাহমিদ ফাউন্ডেশন।
মঙ্গলবার সকালে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, ডিটারজেন্ট পাউডার ও দুধের প্যাকেটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এসব উপহার পেয়ে এতিম শিশু ও হতদরিদ্র মানুষের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রশিক্ষণ সেক্রেটারি ড. নুরুল আমিন জসিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক, আলহেরা মডেল একাডেমি-র প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আলহাজ্ব হাসানুজ্জামান খসরু, ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী আলহাজ মোলায়েম হোসেন, এবং রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাহ্ জামাল বলেন, “২০১৫ সাল থেকে নিয়মিতভাবে আমরা ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছি। ২০২৪ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার পর থেকে এতিম শিশু ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও জানান, শিশু তাহমিদ ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। এ লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান, এতিম শিশুদের পুনর্বাসন, গর্ভবতী মায়েদের চিকিৎসা সহায়তায় নগদ অর্থ প্রদান এবং কার্যে হাসানা কার্যক্রম চালুর মাধ্যমে মানবসেবামূলক কাজ অব্যাহত রাখা হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, এই কার্যক্রমের মাধ্যমে ভেড়ামারার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.