1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কোটালীপাড়ায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু গ্রুপের ধাওয়া -পাল্টা - ধাওয়া " দলীয় কার্যালয় ভাংচুর " - দৈনিক সত্যের দর্পণ কোটালীপাড়ায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু গ্রুপের ধাওয়া -পাল্টা - ধাওয়া " দলীয় কার্যালয় ভাংচুর " - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কোটালীপাড়ায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু গ্রুপের ধাওয়া -পাল্টা – ধাওয়া ” দলীয় কার্যালয় ভাংচুর “

আবু নাইম শাহ
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২২৩০ Time View

কোটালীপাড়ায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু গ্রুপের ধাওয়া -পাল্টা – ধাওয়া
” দলীয় কার্যালয় ভাংচুর “

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে বয়স উত্তীর্ণদের দিয়ে নতুন কমিটি ঘোষনাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে ।

গত (২৯ জুলাই) শনিবার রাতে গোপলঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার একক স্বাক্ষরিত স্বপন তালুকদার কে সভাপতি ও শামিম দাড়িয়া কে সাধারন সম্পাদক উল্লেখ করে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়।
(৩০ জুলাই) রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করে এবং পরে দলীয় অফিসের সামনে ছাত্রলীগের একাংশ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ।
কোটালীপাড়ায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু গ্রুপের ধাওয়া -পাল্টা - ধাওয়া
" দলীয় কার্যালয় ভাংচুর "
বিক্ষোভের এক পর্যায় দুপুর ১২ টায় নতুন কমিটির সভপতি স্বপন তালুকদার ও সাধারন সম্পাদক শামিম দাড়িয়ার সমর্থকরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসলে বিক্ষোভ রত ছাত্রলীগের কর্মিদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুরো এলাকা রন ক্ষেত্রে পরিনত হয়। পরে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উপজেলা দলীয় কার্যালয় ভাংচুর করা হয় । তবে এ সংঘর্ষে উভয় গ্রুপের দাবী তাদের অনেক নেতা কর্মি আহত হয়েছে । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রন থাকলেও এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে । এঘটনায় কোটালীপাড়া উপজেলায় উত্তেজনা দেখা দেয়ায় অতিরিক্ত পুলিশ মতোয়ান করা হয়েছে।

বিক্ষোভকারীর ছাত্রলীগের একাংশ উপজেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াদুল নিজামি, পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক লালন শেখ, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব শেখ, কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক টি এম শফিকুল ইসলাম শফিক অভিযোগ করে বলেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামির হামজার স্বাক্ষর না নিয়ে নিয়মবহির্ভূত ভাবে রাতের আধারে জেলা ছাত্রলীগের সভাপতির একক স্বাক্ষরে যাদের সভাপতি ও সম্পাদক করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগে গঠনতন্ত্রের পরিপন্থি, কারন হিসেবে তারা উল্লেখ করেন ছাত্রলীগের গঠনতন্ত্রে বয়স নির্ধারন রয়েছে ৩১ কিন্ত’ যাদের কে দিয়েছে তার মধ্যে সভাপতি স্বপন তালুকদারের বয়স ৩৫ বছর ও সাধারণ সম্পাদক শামিম দাড়িয়ার বয়স ৩২ বছর । তাই আমরা এই কমিটি অতিবিলম্বে প্রত্যাহারের দাবি এবং আমাদের বিক্ষোভ চলাকালীন সময়ে নিয়মবহির্ভূত নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তার সমর্থকদের নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে এর সঠিক বিচারের দাবি জানাই।

কোটালীপাড়ায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু গ্রুপের ধাওয়া -পাল্টা - ধাওয়া
" দলীয় কার্যালয় ভাংচুর "

এবিষয়ে জানতে চাইলে সদ্য দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক শামিম দাঁড়িয়া বলেন, কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিত একটি পক্ষ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। গতকাল রাতে আওয়ামী লীগ কার্যলয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

এবিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা কে কয়েকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

কোটালীপাড়ায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু গ্রুপের ধাওয়া -পাল্টা - ধাওয়া
" দলীয় কার্যালয় ভাংচুর "

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD