
ঝিকরগাছায়জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলার ৬নং ঝিকরগাছা ইউনিয়ন শাখার সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) বিকেলে লাউজানী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সহযোগী সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আমীর মাওলানা ইমদাদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা)আসনে র জামায়াতের মনোনয়ন প্রত্যাশীঅধ্যাপক মাওলানা আরশাদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি মকবুল হুসাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আমীর অধ্যাপক হরুন অর রশীদ, সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম। এসময় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ কল্যান সম্পাদক শেখ আব্দুর রকীম, অফিস সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম,আবিদুর রহমান ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাবেক মেম্বার শাহাজাহান আলী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রনি আহমেদ, ইউনিয়ন সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, পেশাজীবি সেক্রেটারি জহিরুল ইসলাম, কপোতাক্ষ হজ গ্রুপের পরিচালক মীর ফয়েজ উদ্দিন প্রমুখ।
আতাউর রহমান জসি
ঝিকরগাছা, যশোর।
তাং-১৫/১১/২০২৪ ইং