1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
নওগাঁ জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ নওগাঁ জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

নওগাঁ জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নাজমুল হক
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৪১ Time View

নওগাঁ জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নাজমুল হক নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল খেলায় ২-২ গোলে সমতা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রেসক্লাব এর আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে এ খেলা হয়। ৪০ মিনিটের প্রীতি ফুটবল ম্যাচ খেলায় শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা।

খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেল।

প্রথমার্ধে খেলা শুরুর ১০ মিনিটে জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষে দলীয় অধিনায়ক এস.এম শাহজাহান শুভ একটি গোল দেয়। এর ৫ মিনিট পর জেলা প্রেসক্লাবের পক্ষে সাব্বির হোসেন গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। দ্বিতীয়ার্ধে ৭ মিনিটে জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষে আবারও দলীয় অধিনায়ক এস.এম শাহজাহান শুভ আরেকটি গোল দেয়। এর ৮ মিনিট পর জেলা প্রেসক্লাবের পক্ষে আবারও সাব্বির হোসেন গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। এই প্রথম জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ জেলা ক্রীড়া সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেল বলেন- সাংবাদিকদের মাঝে বিভিন্ন সময় বৈরিতা লক্ষ্য করা যায়। আমি বিশ্বাস করি এই খেলার মধ্য দিয়ে সম্প্রীতি ফিরে আসবে। সংবাদকর্মীদের মাঝে ঐক্য বজায় থাকবে।

পরে রাত ৮ টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার,এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক প্রমূখ। শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়।

নওগাঁয় জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD