
ভেড়ামারায় আলগামন চালক নাসির গংদের বিরুদ্ধে ইপিজেড কর্মচারীদের বিক্ষোভ! থানায় লিখিত অভিযোগ দায়ের
ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারায় আজ সন্ধ্যায় আলগামন চালক গংদের বিরুদ্ধে ইপিজেড কর্মচারীদের বিক্ষোভ ও থানায় গণস্বাক্ষরিত
লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ নিম্নরুপ –
আমি শিল্পী খাতুন (৩২), পিতা-মৃত মুক্তার, সাং-নওদাপাড়া (পৌর ০৩নং ওয়ার্ড), থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া সহ সঙ্গীয় ও সংযুক্ত গণ স্বাক্ষরকৃত ঈশ্বরদী ইপিজেডে কর্মরত কর্মচারীগণ অত্র থানায় হাজির হয়ে বিবাদী-০১। মোঃ নাসির (৩৫), মোবাইল-০১৭৮৮-১৯৯৯৬৭; পিতা-অজ্ঞাত, ০২। মোঃ জালাল (৩৬), পিতা-অজ্ঞাত, ০৩। মোঃ রাসেল (৩০), পিতা-অজ্ঞাত, ০৪। মোঃ হানিফ (২৫), পিতা-অজ্ঞাত, ০৫। মোঃ ওয়াসিম (২০), মোবাইল-০১৭৮১-৫২২৬৬৪; পিতা- অজ্ঞাত, সর্বসাং-মসলেমপুর, বাহিরচর, ০৬। মোঃ বাবলু (৪০), মোবাইল-০১৭৪৪-৫৮০৯৫৯; পিতা-মৃত সাপ্তার, সাং-১৬-দাগ, বাহিরচর, ০৭। মোঃ ইনতা খুলু (৪২), মোবাইল-০১৭৪৫-৭২১৫২৯; পিতা-অজ্ঞাত, ০৮। মোঃ কালু (৪০), মোবাইল-০১৭০৭-৫৪৮৩৪৭; পিতা-অজ্ঞাত, উভয় সাং-চর-দামুকদিয়া, বাহিরচর, ০৯ । মোঃ ইমন (২৪), মোবাইল-০১৮২২-৪২৯৬১১; পিতা-অজ্ঞাত, সাং-১২-মাইল, বাহিরচর, ১০। মোঃ সোহেল (২৭), মোবাইল-০১৭৩৭-৩৯৯২৬৯; পিতা-অজ্ঞাত, ১১। মোঃ সুমন (২৮), মোবাইল-০১৭২১- ১৭২৬৯৯; পিতা-অজ্ঞাত, উভয় সাং-ধরমপুর, সর্বথানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াগণের বিরুদ্ধে এই মর্মে লিখিতভাবে অভিযোগ দায়ের করছি যে, অনুমান ০৫(পাঁচ) বছর সময় থেকে উক্ত বিবাদীগণের আলগামন গাড়িতে আমরা ভেড়ামারা থানাধীন পৌরভবনের সামনে থেকে নিয়মিত প্রতিজন মাসিকভাড়া শর্তে প্রতি গাড়িতে ৪০/৪৫ জন করে যাত্রা করে উক্ত স্থান থেকে অফিস এবং অফিস থেকে উক্ত স্থানে যাতায়াত করে আসছি। আমাদের বেতন বৃদ্ধি ও তেলের বাজার মুল্যের বৃদ্ধির সাথে সমন্বয় করে সম্পূর্ণ মানবিক বিবেচনায় আমরা উক্ত বিবাদীগণকে ভাড়া বৃদ্ধি করে প্রতিমাসে যাতায়াত করে আসছি। বর্তমানে আমাদের স্বল্প আয়ের বেতনে বিবাদীগণকে ভাড়া হিসাবে প্রতিজন প্রতিমাসে নগদ ১,০০০/=(এক হাজার) টাকা ভাড়া প্রদানে যাতায়াত করে আসছি। তথাপি বিবাদীগণ একত্রিত হয়ে পরষ্পর যোগসাজসে প্রতিজন ১,১০০/=(এক হাজার একশত) টাকা করে অর্থাৎ জন প্রতি বাড়তি ১০০/=(একশত) টাকা ভাড়া বৃদ্ধি সহ বছরে দুই বার ভাড়া বৃদ্ধির দাবি তুলে আসছে। এরই বিরোধের জের ধরে, বিবাদীগণ আমাদের কর্মস্থল ভেড়ামারা পৌরভবনের সামনে থেকে তাদের অন্যায্য ভাড়া বৃদ্ধির দাবিতে আমাদের অফিস টাইমে না নিয়ে যেতে চাইলে এবং তাতে আমরা প্রতিবাদ জানালে বিবাদীগণ বেআইনী জনতাবদ্ধে একত্রিত হয়ে আমাদের অশ্লীলভাষায় গালিগালাজ প্রদান করতঃ মারমুখি আচরন করে খুনজখমের হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে।
গণস্বাক্ষরিত সকল ইপিজেড কর্মচারীরা তদন্ত সাপেক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন।
