
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
আগামী কাল (২২ ফেব্রুয়ারি )শনিবার যশোর জেলা বিএনপির সম্মেলন ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন সফল করতে ঝিকরগাছা পৌর বিএনপি শুক্রবার বিকালে প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুরস্থ হৈবত জিনিং সেন্টার কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপির নবনির্বচিত কমিটির সভাপতি রুহুল আমিন সুজন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিঃ সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সহ-সভাপতি দ্বীন ইসলাম, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, যুগ্ন সম্পাদক আরমান হোসেন কাকন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লাল্টু, দপ্তর সম্পাদক জিহাদ হোসেন বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন লিপন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ ও পৌর যুবদলের আহবায়ক আরাফাত কোমলসহ পৌর ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী।
দীর্ঘদিন পর এই সম্মেলেনকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। জেলায় মোট ভোটার ১হাজার ৬১৬জন। এর মধ্যে ঝিকরগাছা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ২০১জন ভোটার তাদের ভোট প্রদানের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নেতা নির্বাচন করবেন।
আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যশোর মুন্সী মেহেরুল্লাহ ময়দানে আলমগীর সিদ্দিকী হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রস্তুতিমুলক সভায় নের্তৃবৃন্দ ৯ ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে কাউন্সিলর কার্ড ও ডেলিগেট কার্ড বিতরণ করেন।