
স্টাফ রিপোর্টার: রুবেল আহমেদ: সম্প্রতি সংস্কৃতিকর্মী ফাহিম শাহরিয়ার রুমিকে হাত পা কেটে হত্যার হুমকি দেয়া হয়। তাঁর আগেও ৩/৪ মাস আগে একাধিকবার হত্যার হুমকি দেয়া হয়। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়ন-এর সাধুয়া গ্রামে ফাহিম শাহরিয়ার রুমির পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একাধিক হত্যা মামলার পলাতক আসামী মোয়াজ্জেম হোসেন বাবুল এর ঘণিষ্ঠ সহযোগী, স্থানীয় আওয়ামী লীগ নেতা, চিহ্নিত দালাল ও ভূমিদস্যু ত্বকি উদ্দিন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জমি দখল না ছেড়ে দীর্ঘ এক যুগ ধরে অনবরত নানানভাবে হয়রানি, অত্যাচার ও ক্ষতিসাধন করে যাচ্ছে।

সম্প্রতি বিষয়টি নিয়ে ফাহিম শাহরিয়ার রুমি প্রতিবাদ করায় ত্বকি উদ্দিনের নির্দেশে তার সহযোগী ও দালাল হৃদয় হাসান (হাকিম খান), মোঃ জয়নাল ফাহিম শাহরিয়ার রুমিকে হাত-পা কেটে হত্যার হুমকি দেয়। নিজ গ্রামে প্রবেশ করা মাত্র তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়৷
