1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
আন্তর্জতিক অদিবাসী দিবসে আদিবাসীদের ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবি - দৈনিক সত্যের দর্পণ আন্তর্জতিক অদিবাসী দিবসে আদিবাসীদের ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবি - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

আন্তর্জতিক অদিবাসী দিবসে আদিবাসীদের ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবি

রুহুল আমীন খন্দকার
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৭৩৮ Time View

আন্তর্জতিক অদিবাসী দিবসে আদিবাসীদের ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবি

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: সকল আদিবাসী পরিবারে এবং তাদের কৃষিকাজে ভর্তুকি মূল্যে সোলার বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। আদিবাসী কৃষকদের কৃষি উপকরণ ও সেচের পানি নিশ্চিত করা। কৃষি কাজে রাষ্ট্রীয়ভাবে বিশেষ প্রনোদনা চালু করা। বিদ্যুত ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আদিবাসী জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সংলাপ ও আলাপ আলোচনার পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আন্তর্জতিক অদিবাসী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ০৮ আগষ্ট, ২০২৩ ইং দুপুরে গোদাড়ির নবাইবটতলা এলাকায় আয়োজিত নবায়নযোগ্য জ্বালানীর মডেল প্রদর্শনি ও সমাবেশে বক্তারা এসব দাবি জানান। পরিবর্তন, ক্লিন এবং বিডাব্লুজিইিডির যৌথ উদ্যোগে সমাবেশে সভাপতি ছিলেন সমাজকর্মী ইয়াসমিন মারন্ডি।

সমাবেশে বক্তব্য রাখেন, বেঞ্জামিন হাসদা, সোনিয়া সরেন, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন ও প্রোগ্রাম অফিসার সোমা হাসান।

বক্তারা আরো বলেন, আদিবাসীদের উন্নয়ন ও অধিকারের বিষয়টি তাদেরই দৃষ্টি দিয়ে দেখতে হবে। রাজশাহীর গোদাাগাড়ীতে সেচের পানি না পেয়ে বিষপানে আত্মহত্যা করা অভিনাথ মার্ডি ও রবি মার্ডির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে ।

আমাদের দেশ শতভাগ বিদ্যুতায়নের দিকে এগিয়ে গেলে ও দেশের আদিবাসীরা যেসব অঞ্চলে বসবাস করে সেসব এলাকার সব যায়গায় যত সামান্যই বিদ্যুৎ পৌচেছে ।

অন্যদিকে ২০১৩ সালের দিকে ইউএনডিপির পরিচালিত এক জরিপানুযায়ী, পার্বত্য এলাকায় আদিবাসীদের দারিদ্রতার হার ৬৫.৫%। এই দারিদ্রতার অন্যতম কারণ হলো উন্নয়নের মুল শ্রতধারায় আদীবাসীদের সম্পৃক্ত করতে না পারা।

বর্তমান সময়ে, আদিবাসী ইস্যু নিয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গভীর পর্যালোচনা চলছে কারন, দেশের নাগরিক সমাজ এবং বিভিন্ন বেসরকারী পর্যায় থেকে এই বিষয়টি (আদিবাসী ইস্যু ) নিয়ে তাদের উদ্বেগ এবং মতবাদ ব্যক্ত করেছেন।

তবে পূর্বের তুলনায় বিগত দুই দশকে আদিবাসীদের শিক্ষা ব্যবস্থা এবং আর্থ-সামাজিক নানা খাতে লেগেছে উন্নয়নের ছোঁয়া, কিন্তু জাতীয় উন্নয়ন বিবেচনায় তারা এখনো অনেকটা পিছিয়ে রয়েছে।

আন্তর্জতিক অদিবাসী দিবসে আদিবাসীদের ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবি

RUHUL AMIN, DHAKA-08/08/2023

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD