
ফাহিম শাহরিয়ার রুমি- বিনোদন সাংবাদিক ::
জনপ্রিয় টেলিভিশন নাট্যকার ও নির্মাতা আলী সুজনের নতুন একক নাটক ‘মন থেকে দূরে নয়’।
সম্প্রতি প্রি-প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে। নাটকের গল্প লিখেছেন নির্মাতা নিজেই।
নাটকের গল্প সম্পর্কে নির্মাতা জানান, ‘মান অভিমানে ভালোবাসার মাঝখানে দূরত্ব সৃষ্টি হলেও সত্যিকারের ভালোবাসা চিরতরে মন থেকে দূরে সরে যায় না, তেমনি বাস্তব গল্প অবলম্বনে নাটকটি লিখেছি’।
দর্শকের চাহিদা ও রুচি অনুযায়ী বরাবরই তিনি দর্শকের জন্য নতুন কন্টেন্ট নিয়ে আসেন। তাঁরই ধারাবাহিকতায় এবারও দর্শক নতুন কিছু পেতে যাচ্ছে।
সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই তিনি পুরো টিম নিয়ে শ্যূটিংয়ে যাবেন। নাটকটি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।
নির্মাতা আলী সুজন আশা নিরাশার ভেলা (টেলিছবি), রূপ কুমারী গাঁও (ধারাবাহিক), বজলু লাঠিয়াল (টেলিছবি), নীড় ভাঙা ঢেউ (টেলিছবি), নোনা জলের ভালোবাসা (একক), অতঃপর যা হল (একক), ভালোবাসার মাইরপ্যাঁচ (একক), পালাকার (ধারাবাহিক), প্লে বয় (একক), নিরুপায় ছেলেটি (একক) প্রভৃতি নাটক নির্মাণ করে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান ও দর্শক তৈরি করে নিয়েছেন।
সম্প্রতি তাঁর নির্মিত চ্যানেল নাইনে প্রচারিত মেঘা ধারাবাহিক নাটক ‘মহাপণ্ডিত’ দর্শক জনপ্রিয়তা পেয়েছে।