
হে মৃত্যু আমাকে আলিঙ্গন কর………
ফাহিম শাহরিয়ার রুমি
হে মৃত্যু আমাকে আলিঙ্গন কর,
শেষ রাতে যখন রাত হেলে পড়ে ভোরের দিকে…
বাদুড়ের পথচলা থেমে যায় যখন লিচুর বিমর্ষ ডালে….
যখন আঁধার ফুরায়ে যায় ভোরের গোধূলি বেলায়….
যখন জোনাকী বাঁশপাতার খোপে এসে ঝিমায় তাঁর ক্লান্ত আলো নিভায়ে….
আমার বুকের নরম লোম তখন তাঁর ভেতরের ব্যথার সাথে গল্প করে…..
জীবনের অপরাহ্নের গল্প।